Bengali health tips লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Bengali health tips লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২২ নভেম্বর, ২০২৩

খান চিকেন স্ট্যু আর ভালো থাকুন এবং সুস্থ থাকুন

আপনি জ্বরে আক্রান্ত হলে আপনার মা আপনাকে প্রথম যে জিনিসটি খাওয়াবেন তা হল এক বাটি মুরগির স্যুপ চিকেন স্ট্যু  প্রকৃতপক্ষে খুব স্বাস্থ্য উপকারি, কারণ আপনি পুষ্টিগুণে ভরপুর আরও সবজি খেতে পারেন এবং একটি স্বাস্থ্যকর চিকেন স্ট্যু আপনাকেভেতর থেকে গরম করবে এটি খুব হালকা রান্না এবং খুব সহজে আপনি বানিয়ে ফেলতে পারেন!

আসুন জেনে নি চিকেন স্ট্যু এর উপকারিতা সমন্ধে…

এটি আপনার হাড়ের শক্তি বাড়ায়

প্রাণীর হাড় ক্যালসিয়ামম্যাগনেসিয়ামপটাসিয়ামফসফরাস এবং অন্যান্য ট্রেস খনিজ সমৃদ্ধ - একই খনিজগুলি আপনার নিজেরহাড় তৈরি এবং শক্তিশালী করার জন্য প্রয়োজন মুরগির ঝোল এই খনিজগুলির বেশিরভাগ দিয়ে প্যাক করা হয় যা নিশ্চিতভাবেআর্থ্রাইটিসকে ভয় দেখাবে


চিকেন স্ট্যু  প্রকৃতপক্ষে খুব স্বাস্থ্য উপকারি


 

চিকেন স্ট্যু ওজন কমিয়ে ফেলতে সাহায্য করে

 

চিকেন স্ট্যু তুলনামূলকভাবে কম চর্বিযুক্ত খাবার হতে পারেঅতিরিক্ত চর্বি অপসারণের একটি সহজ উপায় হতে পারে রান্না করার পরেস্যুপ ঠান্ডা করে এবং উপর থেকে চর্বির স্তরটি স্কিম করে এটি আপনার পেট ভরায় এবং ওজন কমাতে সাহায্য করে এটি নিশ্চিত করেযে আপনি প্রচুর পরিমাণে পুষ্টি গ্রহণ করেছেন এবং অন্যান্য চর্বিযুক্ত খাবার থেকেও নিজেকে দূরে রেখেছেন যা একজনের উপর ঝোঁকথাকে

 

আপনার পেশী শক্ত করে

সকলের কাছে পরিচিতমুরগিকে প্রোটিন এবং অ্যামিনো অ্যাসিডের একটি দুর্দান্ত উত্স হিসাবে বিবেচনা করা হয় যা পেশী এবংঅন্যান্য টিস্যুগুলির বৃদ্ধির জন্য সত্যিই ভাল তাইএক বাটি মুরগির স্যুপ আপনার প্রতিদিনের খাদ্যতালিকায় একটি দুর্দান্ত সংযোজনহতে পারে

 

ইমিউনিটি পাওয়ার বাড়ায় শরীরের

 

একটি মুরগির স্ট্যু অন্যান্য মূল উপাদানগুলির মধ্যে রয়েছে পেঁয়াজরসুন এবং অতিরিক্ত শাকসবজি যা স্বাদ যোগ করে এবং গুরুত্বপূর্ণপুষ্টির একটি স্বাস্থ্যকর ডোজ যা একটি ভালভাবে কার্যকরী ইমিউন সিস্টেমের জন্য প্রয়োজনীয়

চিকেন স্ট্যু  প্রকৃতপক্ষে খুব স্বাস্থ্য উপকারি


যদি আপনিও চান এই চিকেন স্ট্যু করতে তাহলে আজকেই গুগল সার্চ করুন আর আপনিও পেয়ে যাবেন easy চিকেন স্ট্যু বানানোরপদ্ধতি!

 

নোট - এই আর্টিকেল টি সম্পূর্ণ আমাদের নিজেদের লেখা এবং যদি কেউ আমাদের পারমিশন ছাড়া অন্য কোথাও এই আর্টিকেলটি ব্যবহার করেন তাহলে সেটিইললিগাল হিসাবে দেখা হবে এবং সেই সাইট টির ওপর আমরা লিগাল অ্যাকশন নিতে বাধ্য হবো


Note - We post tips, based on our writers experience, Google research. Plz consult with the health consultant before apply this! We are not liable for any kind of health trouble!

 

 

বুধবার, ৩ মে, ২০১৭

দৈনন্দিন রূপ চর্চার সহজ কিছু টিপস ?

নিজেকে সুন্দর ও সুস্থ রাখতে গেলে দৈনন্দিন কত গুলি কাজ আমাদের নিয়মিত করা উচিত শত ব্যাস্ততার মধ্যেও ,যা আপনাকে এই ব্যাস্ত জীবনে কিছুটা আনন্দ দেবে,দেখা যাক সেগুলি কি-

১) প্রতিদিন সকালে উঠে এক গ্লাস হালকা গরম ঠান্ডা জল মিশিয়ে খান অর্থাৎ ঈষৎ-উষ্ণ .এতে আপনার শরীরে অবাঞ্চিত দূষিত পদার্থ সহজে বেরিয়ে যাবে,মেটাবলিজম দ্রুত কাজ করবে ,আপনার ত্বক ধীরে ধীরে সব রকম ঘাট প্রতিঘাত বাইরের সহ্য করতে তৈরী হবে,ত্বক হয়ে উঠবে সুন্দর.

২) কোনোদিন সারারাত ভুলেও মেক -আপ মুখে রাখবেন না এতে ত্বক অনুজ্জ্বলহয়ে ওঠে,ব্ল্যাক-হেডস তৈরী হয়ে ত্বক নষ্ট হয়ে,মেক আপ তুলতে ব্যবহার করুন কটন বল \অলিভ অয়েল দিয়ে মুখ পরিস্খার করুন ত্বক ভালো থাকবে আর মুখ ও পরিষ্কার হবে.


Beautytips
Beauty Tips



৩)রোদে বেরোনোর আগে ছাতা ,সানগ্লাস পড়ুন ,লেবু-চিনির শরবত পান করুন  এতে ত্বক রোদে কম পরে,ঢিলাঢালা সুতির কাপড় পড়ুন.

৪)খাওয়া-দাও টা অত্যন্ত জরুরি এ ক্ষেত্রে পুষ্টিকর খান সুস্থ খাবেন ও স্কিন ভালো থাকবে,বেশি করে শাক-সবজি,ফল,দই,তেল-মাসালা কম, আর জল কম করে দিনে ৩ লিটার.সুষ্ট থাকার সবথেকে বোরো মন্ত্র,eat healthy and stay fit and healthy অবশই যা খাবেন পরিমিত.

৫)কম পক্ষে ৮ ঘন্টা ঘুম

৬) সারাদিন যতবার খুশি মুখ ধুয়ে নিন ত্বকের সতেজতা বজায় রাখুন.

৭) প্রতি রাতে স্কিন ক্লিনিং ,টোনিং ও মোয়েসচারিং করুন.সেক্ষেত্রে হারবাল প্রোডাক্ট বা হোম মেড রেমেডি ব্যবহার করুন

৮ ) গরমকালে ছাতা,সানগ্লাস ব্যবহার করুন ,রোদে বেরোনোর আগে 

পড়তে থাকুন আমাদের ব্লগ পোস্ট গুলি  আর পেতে থাকুন ফ্রি টিপস -

রোদে পুড়ে যাওয়া ত্বকের চর্চা কি ভাবে করবেন?


(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.) 

বুধবার, ২২ মার্চ, ২০১৭

লেবু দিয়ে ঘরোয়া পদ্ধতিতে রূপচর্চা!

'ছোটা ছোটা নিম্বুরা ক্যা জাদু করেগা দেখো'- সত্যি একটা ছোট বল স্বরূপ বস্তুর কি বিবিধ গুন্ ও কার্যাবলী, না জানা থাকলে বিশ্বাস করা যায়না.রোগ নিরাময়ে থেকে রান্না ,রান্না থেকে অন্যান্য বহুবিধ কাজে  ব্যবহার হয়ে থাকে এই জাদুবল ,এতে রয়েছে 31 % ভিটামিন C যা আমাদের শরীরে একটি অতি প্রয়োজনীয় উপাদান সুস্থ থাকার ক্ষেত্রে.
এখন বিষয়ে হচ্ছে কিভাবে এই লেবু ব্যবহার করে সুন্দর আপনি হয়ে উঠবেন অতি সুন্দর বা বলতে পারেন উজ্জ্বল ও ঝলমলে ত্বকের অধিকারিণী বা অধিকারী.

 ১)প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে এক গ্লাস হালকা গরম জলের সাথে ১/২ পাতি লেবু মিশিয়ে খান,যা আপনা দেহের বাড়তি চর্বি কমাতে সাহায্য করবে একই সাথে ভিটামিন সি এর অভাবে আপনার শরীরে যে যে সমস্যা আছে তও দূর হবে. ত্বক চুল হয়ে উঠবে উজ্জ্বল ,তাছাড়া আপনি সারাদিন থাকবেন চনমনে এবং ফিট.সকালে অনেকেই খেতে পারেনক্ষেত্রে নরমাল জল ব্যবহার করুন ও সন্ধের আগে সেই জল খেয়ে ফেলুন,তবে ভরা পেটে জলটি খাবেন না. 
Lemon for face
Lemon for Face

২) এবার রূপ চর্চা- মুখ পরিষ্কার করতে কোনো cleanser  ক্রিম ব্যবহার না করতে চাইলে সেক্ষেত্রে ,একটি লেবু  গোল করে কেটে নিন যত তা দরকার তারপর একটি বাটিতে বাদামি চিনি/সাদা চিনি দিয়ে ৫ সেকেন্ড রেখে দিন চিনি গলে গেলে আলতো  হাতে মুখে ঘষুন,তারপর ঠান্ডা জলে ধুয়ে নিন,এতে সামান্য জল মেশাতে ও পারেন.
৩)মধু,দই,ও লেবু মিশিয়ে মুখে লাগান মুখ পরিষ্কার করে,তবে কখনোই শুধু লেবু মুখে লাগাবেন না.এতে ত্বক উজ্জ্বল হবে ব্রণ কম হবে.
৪ )লেবু,গোলাপজল,একসাথে মিশিয়ে ব্যবহার করুন ভালো ত্বকের জন্য.
৫)নখ হলদে আর  সহজে ভেঙে যায় এক ফালি লেবু নিয়ে নখে ঘষুন প্রতিদিন .
৬)মাথার খুশকি দূর করতে লেবু আর দই মিশিয়ে লাগান,এতে অবশ্য একটু নারকেল তেল যোগ করতেই  পারেন .এতে খুশকি দূর হয়ে
৭) দাঁত হলদে হয়ে যাচ্ছে সে ক্ষেত্রে এক ফালি লেবুর খোসা ডেট ঘষে ৫ মিনিট ছেড়ে দিন পরিষ্কার হবে প্রতিদিন.
৮)রোদে পোড়া থেকে এই গরম এ বাঁচতে বেরোনোর আগেই এক গ্লাস লেবু জল খান.কমলা লেবুর খোসা গুঁড়ো ও দই মিশিয়ে লাগান দাগ উঠে যায়,তাছাড়া বেসন ও লেবুর গুঁড়ো একসাথে করে সাবান এর বদলে লাগান.
এই ভাবেই লেবু নানা কাজে ব্যবহার করা হয়ে রূপ চর্চার ক্ষেত্রে..
পড়তে থাকুন আমাদের ব্লগ পোস্ট গুলি  আর পেতে থাকুন ফ্রি টিপস -

রাতে ঘুমোতে যাওয়ার আগে কিভাবে মুখের ত্বক চর্চা করা দরকার ?

(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.) 

রাতে ঘুমোতে যাওয়ার আগে কিভাবে মুখের ত্বক চর্চা করা দরকার ?

প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখের রূপচর্চা অত্যন্ত জরুরি. আমরা সবাই সারাদিন নিজেদের কর্মব্যাস্ততাতে ভুলে যাই আমাদের ত্বকের কথা, কিন্তু ঘুমাতে যাওয়ার আগে ছোট্ট কিছু টিপস আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে পারে....ভাবছেন কি ভাবে ? 

Face skin care tips
Face Skin care Tips at Night

অত্যন্ত সহজ উপায় - গরমের দিনে রাতে হালকা গরম ঠান্ডা জল এ বাথ সল্ট ফেলে দিন ,কিন্তু সেই জল মুখে ব্যবহার করবেন না,মুখে যে যার স্কিন অনুসারে ফেস ওয়াশ ব্যবহার করুন,তবে হারবাল সাবান  ফেস ওয়াশ ব্যবহার করে শ্রেয় .এরপর ভালো করে মুখ মুছে নিন তারপর গোলাপ জল লাগিয়ে রাখুন ৫ মিনিট.তারপর cleanser  দিয়ে মুখ আবার মুছে নিন (হারবাল প্রোডাক্ট/ দুধ ও মধু মিশিয়ে ব্যবহার করুন) আবার মুখ ধুয়ে নিন এরপর পাকা পেঁপে বাটা বা কাতাহলী কলা দিয়ে মুখ ৫ মিন্ট ম্যাসেজ করুন বা বা ভালো কোনো হারবাল ক্রিম দিয়ে গরম কালে মুখ ধুয়ে নিন এরপর আর শীত  কালে না ধুলেও চলবে তারপর আবার গোলাপ জল দিয়ে রাখুন ৫ মিনিট.অবশেষে টোনিং করুন শশা রস বেটে ফ্রিজে ঠান্ডা করে লাগান,বা হারবাল প্রোডাক্ট ব্যবহার করুন.প্রতিদিন এই কাজ টি সারুন আপনার স্কিনের জন্যে অন্য কিছু করতে হবে না.তারপর ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস জল খান.এতে আপনি সুস্থ থাকবেন ও স্কিন ও ভালো থাকবে.

পড়তে থাকুন আমাদের ব্লগ পোস্ট গুলি  আর পেতে থাকুন ফ্রি টিপস -

ব্রোনোর সমস্যা কিভাবে দূর করা যায় ?


(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.) 

শুক্রবার, ১৭ মার্চ, ২০১৭

ঘরে বসে রূপ চর্চা কি ভাবে করবেন ?

নিজেকে সুন্দর রাখতে কে না চায় ,কিন্তু মনে মনে চাইলে তো তা আর সম্ভব না, তার জন্য সামান্যতম সময়ে তো ব্যায় করতেই হবে এবং সামান্য পরিশ্রম ও ,কারণ কর্ম ছাড়া ফল তো সম্ভব না যে সে যেকোনো ক্ষেত্রেই ,তা হলে দেখে নি তেমন কিছু কাজ যা আপনাকে দেহ ও মন থেকে সুন্দর রাখতে সাহায্য করবে -

  • প্রতি দিন হালকা এক্সারসাইজ  করুন এতে শরীর রে পেশীগুলীর কার্য ক্ষমতা বাড়বে রক্ত চলাচল দেহে ভালো থাকবে  শরীর মেদ বিহীন হবে এবং মুখে লাবণ্য ফুটবে যেমন- সূর্য প্রণাম,প্রাণায়াম,ধনুর আসন,ভুজঙ্গ আসন,আর্চ ;বক্রাসন প্রভৃতি. 
  • সকালে উঠে এক গ্লাস জল খান ,বা কেউ চাইলে লেবু জল খান ,শাক সবজি,ফল খান আর বেশি জল খান এতে অনেক উপকার পাবেন যারা একদম সময়ে পান না আলাদা করে ত্বকের যত্ন নাওয়ার,টাইম এ খাবার খান ,অল্প অল্প করে বারবার খান ,আর জাঙ্ক ফুড কম খান. 
ঘরোয়া রূপচর্চা
Homemade treatment


  • প্রতি রাতে শুতে যাওয়ার আগে মুখ ঠান্ডা জলে ধুয়ে নিন তারপর ক্লিনসিং ও টোনিং করুন অবশেষে ক্রিম দিয়ে হালকা ম্যাসেজ করুন .ঘরোয়া  পদ্ধতিতে নিজেই ফেসিয়াল করুন উইকলি ২-৩ দিন,সেক্ষেত্রে প্যাক ঘরে তৈরী করুন.
  •  অয়েলি স্কিন যাদের তারা মুলতানি মাটি,গোলাপ জল সাদা চন্দন বাটা ,হলুদ বাটা ডিমের সাদা অংশ(ইচ্ছা অনুযায়ী গধ লাগলে দেবেন না ) দিয়ে ওর মধ্যে দুধ দিয়ে পাক বানান ৫-৭ মিনিট লাগিয়ে রাখুন ,ড্রাই স্কিন যাদের ওই মিশ্রনে একটু মধু মিশিয়ে নিন বা ডিমের  হলুদ অংশ (ইচ্ছানুযায়ী)  আর নরমাল স্কিন এর ক্ষেত্রে ডিম্ ব্যবহার ই হবে না.
  • কাঁচা হলুদ,দুধ ,বেসন একসঙ্গে মিশিয়ে সপ্তাহে ৩-৫ দিন ব্যবহার করুন ,গাজর ও মধু একসাথে মিশিয়ে ব্যবহার করুন ,  আলু বাটা ও দই মিশিয়ে ব্যবহার করুন,টমেটো বাটা ,লেবুর রস,ও শুকনো লেবুর খোসার গুঁড়ো একসাথে মিশিয়ে লাগান .এগুলি ১০-১২ মিনিট রাখবেন সপ্তাহে ৪ দিন করতেই পারেন বা ২দিন ...
  • তাছাড়া মুখে অবাঞ্চিত লোম ঢাকতে কালো দাগ ঢাকতে ঘরোয়া পদ্ধতি ব্লিচ করুন দই র সামান্য ত্বক দই মিশিয়ে লাগিয়ে রাখুন১০-১৫ মিনিট বেইলি ২-৩ দিন .
  • চোখের কালো দাগ তুলতে সবার রস ,গোলাপ জল প্রতিদিন ব্যবহার করুন,কূলে খাড়া পাতার জল খান সকালে খালি পেট এ ,আলু রস লাগান তুলো করে সর্বোপরি পর্যাপ্ত ঘুমান ও চিন্তা মুক্ত থাকুন,     
পড়তে থাকুন আমাদের ব্লগ পোস্ট গুলি  আর পেতে থাকুন ফ্রি টিপস 

নখের যত্ন কিভাবে নেবেন?

(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.) 

মঙ্গলবার, ১৪ মার্চ, ২০১৭

নখের যত্ন কিভাবে নেবেন?

 আজ কাল বড় হোক বা  ছোট নখ সুন্দর করে  রাখার শখ প্রতিটা মেয়েদের ই থাকে ,কিন্তু অনেক সময়ে সঠিক যত্ন এর এভাবে তা ভেঙে যায় ,যেমন কাজ করতে গিয়ে অনেক সময়ে নখ ভাঙে বা একটু বড় হলে নিজে থেকে ভেঙে পরে যায়, এ ধরণের সম্যসা দেখা যায়,,সে ক্ষেত্রে এমন কিছু কাজ করা যেতে পারে যাতে  নখ সুন্দর ও মজবুত হয়ে ওঠে. 

Nail Beauty Tips
Nail beauty Tips

সপ্তাহে ২-৩ দিন ভালো করে নখ যতটা প্রয়োজন কেটে সেপ করুন আজকাল অনেক দোকানেই ভালো নেইল ম্যানিকিউর বাক্স পাওয়া যায়. যারা পাবেন তারা নেইল কাটার এর বিভিন্ন পার্ট উসে করুন ,নেইল কাটার এর চাঁদের ফালির মতো অংশ দিয়ে নখের উপর লক ও আন্টি ক্লক করে ঘষুন তার আগে  প্রতি টা আঙ্গুল এ একটু লেবু ও চিনি মিশিৰিত রস লাগিয়ে নিন তাতে মরা কোষ নখের উঠে যাবে এরপর নখ ঠান্ডা ও গরম জল ও ,লেবু,নুন মেশানো জলে ভিজিয়ে রাখুন ৫-১০ মিনিট তারপর ভালো করে মুছে নিয়ে ভালো ক্রিম ম্যাসেজ করুন.এতে নখ ও হাত দুই উজ্জ্বল ও ভালো থাকবে.  
নখ শক্ত করতে প্রতি দিন নখে লেবুর রস লাগিয়ে রাখুন ৫-৮ মিনিট যে কোনো সময়ে..ভালো কোম্পানি র নেইল কালার ও রিমুবার  ব্যবহার করুন ,সব সময়ে নেইল পালিশ লাগানোর আগে নখে পুরোনো কালার তুলে ফেলুন,  তারপর নেইলপলিশ লাগান তার উপর আবার এক কোট বেশ কালার লাগান এতে নখ ভালো থাকবে,   তাছাড়া কখনই এক কালার এর নেইল পুলিশের উপর র এক কালার লাগাবেন না. 
প্রতিদিন যাবতীয় কাজের শেষে হাত গরম ঠান্ডা জলে ধুয়ে ক্রিম মাখুন নখ থেকে হাতপর্যন্ত,এইভাবেই ঘরে বসেই আপনি সুন্দর নখের অধিকারী হতে পারেন. 

পড়তে থাকুন আমাদের ব্লগ পোস্ট -

গরম কালে কিভাবে শরীর ঠান্ডা রাখবেন ?


(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.) 

সোমবার, ১৩ মার্চ, ২০১৭

গরম কালে কিভাবে শরীর ঠান্ডা রাখবেন ?

গরম এর দিনে শরীর ও মস্তিস্ক দুই সুস্থ রাখতে গেলে কিছু সতর্কতা অবলম্বন করা অনিবার্য -

এই সময়ে বিভিন্ন প্রকার রোগ দেখা যায় সান স্ট্রোক থেকে শুরু করে রেশ,ঘামাচি প্রভৃতি তাই এই সকল সমস্যা থেকে বাঁচতে কিছু ছোট ছোট নিয়ম অনুসরণ করুন ,যেমন - গরমের দিনে তেল ,ঝাল কম খান অর্থাৎ মশলা বিহীন খাবার খান,শাক সবজি বেশি খান,রসালো ফল যেমন তরমুজ ,পেঁপে, মুসাম্বি ইত্যাদি  খান.,
যদি  সম্ভব হয়ে সপ্তাহে ২-৩ দিন একটি করে ডাবের জল খান, সালাদ খান ,তাতে রাখুন শশা,টমেটো ,গাজর,কাঁচা পেঁপে,কাঁচা আমের টুকরো,ইত্যাদি দুপুরে খাবার পর খান বা আপনার সময়ে মতো ,
একটু করে প্রতিদিন টক দই খাবার অভ্যাস করুন তাতে শশা কুচিয়ে নিতে পারেন ,.

Summer health tips
Summer health Tips
.
প্রতি দিন দুপুরের মেনু তে টক দই  বা টক জাতীয় আমের আচার রাখুন তাতে চিনি কম দিন.কারণ টক শরীর কে ঠান্ডা রাখে কারণ এতে ভিটামিন সি র কে থাকে,প্রচুর জল খান যারা জল খেতে পারেন না সামান্য নুন-চিনি মিশিয়ে নিন তাতে ,তাছাড়া এক লিটার জলে নুন লেবু চিনি মিশিয়ে ও খেতে  পারেন এতে মেদ ও ঝরবে বডি ও ঠান্ডা থাকবে বেল এর শরবত দই এর ঘোল, বা পড়া আমের শরবত খান  রাস্তার ধরে ঠান্ডা শরবত বা কাটা ফল খাবেন না ..
সঠিক সময়ে খাবার চেষ্টা করুন ,রাতের খাওয়া হালকা রাখুন ভেজিটেবল স্ট্যু রাখুন, ,,অনেকে সাময়িক স্বস্তির জন্য  গরমে ঠান্ডা জল বা আইস ক্রিম বা ঠান্ডা অন্য পানি ও খেতে থাকেন যা অত্যন্ত ভুল এতে শরীর খারাপ হয়ে ঠান্ডা লাগে ,মেটাবলিজম কার্য ক্ষমতা কমে  দেহে মেদ বাড়ার সম্ভাবনা দেখা যায়,রোদে বেরোনোর আগে ছাতা সানগ্লাস ব্যবহার করুন সুতির জামা কাপড় পড়ুন এবং প্রতি দিন হালকা প্রাণায়াম বা ব্যাম করুন ,কিছু প্রাণায়াম আছে যা শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে.
বাচ্ছাদের খেলতে দিন বিকেলে দিকে এতে মন শরীর দুই সতেজ থাকে,পুরুষরা যথা সম্ভব মদ্যপান ও ধূমপান থেকে বিরত থাকুন.,,অবশ্যই গরমের দিনে ২-৩ বার স্নান করা যেতে ই পারে যদি ঠান্ডা লেগে যাওয়ার  ধাত না থাকে আর রোদ থেকেই ফিরেই  জল পান করবেন না. 

পড়তে থাকুন আমাদের বাকি ব্লগ পোস্ট গুলি -

ঘরে বসে কি ভাবে পায়ের যত্ন নেবেন ?


(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.) 




শনিবার, ৪ মার্চ, ২০১৭

ঘরে বসে কি ভাবে পায়ের যত্ন নেবেন ?


পা ফাটা,হাজা ইত্যাদি পায়ের সমস্যা মেয়েদের হয়ে থাকে সাধারণত বেশি ,এর মূল কারণ আমরা শরীরের অন্য অঙ্গ গুলির যত্ন নিলেও পা এর কথা ভুলেই যাই কিন্তু শাস্ত্র বলে পা যায় মানুষের পরিচয়ে দিয়ে থাকে,কথা টি সত্য ভেবে দেখতে গেলে কারণ সব কিছু বৃথা পা ছাড়া যার পা নেই সে জানে তাই পা এর যত্ন অতি আবশ্যক, এছাড়া পা এর এই সমস্যার কারণ অত্যন্ত জল ঘাটা, সঠিক ম্যাপ এর জুতো না পড়া ,সর্ব ক্ষণ খালি পায়ে চলা ফেরা করা ইত্যাদি 

১)প্রতি দিন শুতে যাওয়ার আগে একটু গরম জলে লেবু নুন ফেলে পা ডুবিয়ে রাখুন ৫ মিনিট তার পর  সাধারণ টুথ ব্রাশ বা পিউমি স্টোন দিয়ে হালকা হাথে ফাটা জায়গা গুলি পাএর  ঘষে নিন গরম হোক বা শীত তাতে ভ্যাসলিন বা গ্লিসারির ঘষে নিয়ে কিছু ক্ষণ ছেড়ে দিন খুব ভালো হয় যদি মুজো পড়তে পারেন অবশ্যই তারপর কোনো কাজ করবেন না বা করলেও চটি পরে নিনি যাতে নোংরা না লাগতে পারে এই কাজটি ৩-৪ দিন করে সপ্তাহে ১ মাস করুন সুফল পাবেন ,

২) একদিন এর মধ্যে হোম মেড ম্যানিকিউর করে নিন -গরম জলে নুন,লেবু,যে কোনো শ্যাম্পু দিয়ে পা ৫-৭ মিনিট ডুবিয়ে রাখুন অবসসই নেইলপলিশ তুলে নেবেন তারপর পা ভালো করে ঘষে নিন আগের মতো তারপর যেকোনো স্ক্র্যাবআর দিয়ে পুরো ক্লক ও আন্টি ক্লক ওয়ে তে ম্যাসাজ করুন. পায়ে পাতা নখ এমনি হাটুঁ পর্যন্ত করতে পারেন ,এরপর নেইল কাটারের শার্প একটি কাটার দিয়ে নখের ওপর তা ঘষে মোর কোষ তুলে নিন তারপর আবার ওই জলে পা ১-২ মিন্ট রাখুন তারপর নরমাল জলে ধুয়ে শুকনো করে মুছে নিয়ে যেকোনো ক্রিম দিয়ে বডি ম্যাসাজ এর ম্যাসেজ করুন ১০ মিনিট .তারপর যদি পা তোলাও থাকে কারো সে ধুয়ে নিন বাকিরা একটি হোম মেড প্যাক বানিয়ে লাগান ৭-৮ মিনিট রাখুন তারপর ধুয়ে নিন ও শেষে বডি অয়েল লাগিয়ে নিন.
Manicure and pedicure
Manicure and pedicure

হোম মেড স্ক্র্যাবার-১ চামচ বেসন একটা পাউরুটি ও দুধ একসাথে মিশিয়ে ৫-৭ মিন্ট হালকা হাথে ঘষুন ,স্ক্র্যাবিং বেশি ক্ষণ করবেন না র জোরে না এতে স্কিন নষ্ট হয় মুখের বা হাথের হোকআটা গুলি নিন তাতে একটু চিনির গুঁড়ো দিয়ে সঙ্গে সঙ্গে ব্যবহার করুন চিনি যাতে গলে না যায় লক্ষ্য রাখবেন 
হোম মেড প্যাক সব ত্বক এর জন্য -মুলতানি মাটি,কেয়োলিন মাটি,,চন্দন পাউডার ,সাথে হলুদ বাটা একসাথে মিশিয়ে নিন গল্প জল দিয়ে যাদের ড্রাই ত্বক তারা অল্প মধু মিশিয়ে নিন এরপর পি এই যতক্ষণ না মিশ্রণ টি টানছে লাগিয়ে রাখুন এবং জল দিয়ে ধুয়ে নিন,
ঘরোয়া পদ্ধতিতে ব্লিচ -এটি সপ্তাহে তিন দিন করতে পারেন সমস্ত দাগ ছোপ কালো পায়ের পরিষ্কার হবে, পুরানো ত্বক টক দই (২-৩) তারসাথে কিছু পরিমান বিট নুন মিশিয়ে ভালো করে মিক্স করে পা এ লাগিয়ে রাখুন ১০ মিন্ট তারপর ধুয়ে নিন.এইভাবেই আপনি ঘরে বসে ও পা এর যত্ন সহজেই নিতে পারেন. 

আপনি যদি ঠোঠের সমস্যায় ভুগতে থাকেন তাহলে আমাদের এই পোস্টটি পড়ুন  -

ঠোঁটের কালো দাগ কি ভাবে দূর করা যেতে পারে?


(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.) 

বুধবার, ১ মার্চ, ২০১৭

মুখের মধ্যে বিভিন্ন দাগ ছোপ কি ভাবে দূর করা যাবে ঘরোয়া পদ্ধতি!


বয়স কম হোক বা বেশি আজকাল  সবার ত্বক এ নানা সমস্যা দেখা যে বিশেষত মুখে ,বাইরে রোদ,ধুলোবালি যেমন ত্বকের ক্ষতি করে মানসিক চাপ ও ক্ষতি করে থাকে ,অনেকই  সময়ের অভাবে আমরা কিছু করতে পারিনা বা অনেকেরই হয়তো এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার তেমন কোনো ঘরোয়া পদ্ধতি জানা নেই ,আমরা তেমন কিছু পদ্ধতি জেনেনি -


১)বলিরেখার সমস্যা - যার কারণ চিন্তা ,রোদ ,ত্বকের অযত্ন,জলীয় পদার্থের অভাবে ত্বকের আদ্রতা কমে যায় এবং বলিরেখার সৃষ্টি হয়, তাই চিন্তা মুক্ত থাকা এক মাত্র উপায়ে, তাছাড়া রোদে যাওয়ার আগে সান্সক্রিম ব্যবহার,জল খাওয়া ছাতার ব্যবহার দরকার. মুখে বলি রেখা থাকলে রাতে নাইট ক্রিম দিয়ে হালকা হাতে সেই সব স্থানে ম্যাসাজ করুন.  
home made remedies for face
face pack


২) কালো দাগ ছোপ -মূল কারণ সানবার্ন ,ব্রণ-র .মেচেতা ইত্যাদি .এক চামচ মুসুরডাল বাটা ও এক চামচ টক দই মিশিয়ে মুখের কালো দাগ এ লাগালে ৪-৫ দিন কমতে থাকে ,ল্যাভেণ্ডার অয়েল সাথে বরফ মিশিয়ে ঘষলে কালো দাগ ওঠে,কর্পূর  ও দুধ মিশিয়ে লাগালে মুখে কালো দাগ দূর হয় , ব্রণ -র দাগ দূর করতে এক চামচ টক দই এর সাথে মুলোর রস মিশিয়ে ব্যবহার করুন ১৫ মিনিট. ধনেপাতা র রস এর সাথে কাঁচা হলুদ বাটা মিশিয়ে ব্যবহার করুন ৭-৮ মিনিট.
৩) তুলসী পাতা গরম জলে ফেললে ভাপ নিলে উপকার পাওয়া যায়.
৪) মেচেতার কালো দাগ দূর করতে পাকা পেঁপে লাগিয়ে রাখুন ১০ মিনিট,দারচিনির সাথে দুধ মিশিয়ে লাগান উপকার পাবেন অবশ্যই. ১ চামচ গাজর এর রস ১ চামচ মুলতানি মাটি, কঁ১ চামচ কামলা লেবুর রস,হাফ চামচ পাতিলেবুর রস একসাথে মিশিয়ে আধ ঘন্টা লাগিয়ে রাখুন তারপর ধুয়ে ফেলুন সপ্তাহে ৩ দিন.
৫) হাফ চামচ দুধের সর ও কাঁচা হলুদ বাটা একসাথে মিশিয়ে নিয়মিত ব্যবহার করুন মুখরে সমস্ত দাগ ছোপ অনেক মিলিয়ে যেতে বাধ্য. 

শীতে ত্বকের যত্ন কিভাবে নেবেন জানতে হলে আমাদের এই ব্লগ পোস্টটি পড়ুন - 

শীতকালে ত্বকের যত্ন কিভাবে নেবেন ?


(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.) 
  

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭

ঠোঁটের কালো দাগ কি ভাবে দূর করা যেতে পারে?


অনেক সময়ে দেখা যায় নারী বা পুরুষ এর ঠোঁঠে এক প্রকার কালো আস্তরণ পরে যায় ঠোঁটের সঠিক পরিচর্যা  না করাতে  ফলে মুখের সৌন্দর্য হানি হয়ে থাকে শরীরে এর অন্যান্য অঙ্গের মতো ঠোঁটের যত্ন নেওয়া অত্যন্ত জরুরি  ,সাধারণত মহিলা দের ক্ষেত্রে এর কারণ হয়ে থাকে - ১) অত্যন্ত লিপস্টিক এর ব্যবহার ২) জল কম খাওয়া ৩) কালো  চা অথবা কফি জাতীয় পানিও পান করার পর মুখ না ধোয়া  ,৪) রোডের তাপ ইত্যাদি.এবং পুরুষদের ক্ষেত্রে মূলত ধূমপান,তামাক জাতীয় দ্রব্য  একটি অন্যতম কারণ.তাছাড়া কিছু ক্ষেত্রে এটি জন্মগত হয়ে থাকে.

Lips care
Lips care

 সমাধান- ১) চন্দন,মধু ,মিল্ক পাউডার ও একটু গোলাপ জল একসাথে মিশিয়ে একটি প্যাক বানিয়ে টো মিনিট লাগিয়ে রেখে ঠান্ডা জলে ধুয়ে নিন ,সপ্তাহে ৪ দিন ,এতে উপকের পাবেন. 
২) দুধের সর প্রতি রাতে লাগিয়ে রাখুন সকালে উঠিয়ে ফেলুন জল দিয়ে বা দিনে ১০ মিনিট রাখুন.
৩)এক ফালি লেবু গোল করে কেটে তার উপর চিনি মিহি করে গুড়িয়ে ছড়িয়ে দিয়ে হালকা হাতে ঘষুন ২-৩ মিনিট, সপ্তাহে ৫ দিন.
৪) হাফ চামচ লেবুর রস তার সাথে সামান্য গ্লিসারিন ও মধু মিশিয়ে ১০ মিন্ট রাখুন ঠোঁটে লাগিয়ে রেখে ধুয়ে নিন 
৫) লেবুর রস  ঠোঁটে লাগিয়ে রাখুন সারা রাত প্রতিদিন ২মাস .
৬)মধু ও গোলাপ জল মিশিয়ে সারাদিন ২ বার লাগান ২মাস 
৭)অলিভ অয়েল ২-৩ ফোটা সারা রাত লাগিয়ে রাখুন ২ মাস .
৮)সপ্তাহে ৩ দিন বীট ও গাজার এর রস ১:১ অনুপাতে মিশিয়ে ব্যবহার করুন.
৯) ডালিমের রসের সাথে একফোঁটা দুধের সর এবং মধু মিশিয়ে ২-৩ ব্যবহার করুন এক মাস. 

ত্বকের যত্ন নেয়ার জন্য আপনি আমাদের এই ব্লগ পোস্টটি পড়তে পারেন - 

শীতকালে ত্বকের যত্ন কিভাবে নেবেন ?


(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.)