রোদে আমাদের সবাইকেই কম বেশি বেরোতে হয়। আর সেক্ষেত্রে আমাদের ট্যানের সমস্যার সম্মুখীন হতে হয়।এই ট্যান পড়লেই ত্বক তার উজ্বল্য হারিয়ে ফেলে।সান্সক্রিম কিছুটা সাহায্য করলেও,পরে আমরা ভাল ভাবেই টের পাই আমাদের ত্বকের কতটা ক্ষতি হয়েছে।বাজারে চলতি বিভিন্ন ট্যান রিমুভাল প্রোডাক্টের থেকেও ঘরোয়া উপকরণ বেশি উপকারি।সেজন্যই আপনাদের আজ জানাবো দারুন ঘরোয়া একটি উপায় যার সাহায্যার্থে সহজেই আপনারা ত্বকে ট্যান এর সমস্যা থেকে মুক্তি পাবেন এবং আপনার ত্বক হয়ে উঠবে উজ্বল ও আকর্ষনীয়।
উপকরণঃ
১. টক দই
২. বেসন
৩. কাঁচা হলুদ বাটা
৪. গোলাপ জল
ব্যবহার পদ্ধতিঃ
একটি ছোট বাটিতে বেসন নিন, তার মধ্যে মেশান কাঁচা হলুদ বাটা, দই আর গোলাপজল। এবার সব গুলো উপকরণ থকথকে করে গুলে প্যাক তৈরি করে নিন। স্নানের আগে এই প্যাকটি ত্বকে ২০ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে চক্রাকারে হাত ঘুরিয়ে তুলে স্নান সেরে নিন। সপ্তাহে দুই থেকে তিনবার এই প্যাকটি ব্যবহার করলে আপনি অবশ্যই ট্যানের সমস্যা থেকে মুক্তি পাবেন।
(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.)



