health blog লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
health blog লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বুধবার, ২২ মার্চ, ২০১৭

রাতে ঘুমোতে যাওয়ার আগে কিভাবে মুখের ত্বক চর্চা করা দরকার ?

প্রতিদিন রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখের রূপচর্চা অত্যন্ত জরুরি. আমরা সবাই সারাদিন নিজেদের কর্মব্যাস্ততাতে ভুলে যাই আমাদের ত্বকের কথা, কিন্তু ঘুমাতে যাওয়ার আগে ছোট্ট কিছু টিপস আপনার ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে পারে....ভাবছেন কি ভাবে ? 

Face skin care tips
Face Skin care Tips at Night

অত্যন্ত সহজ উপায় - গরমের দিনে রাতে হালকা গরম ঠান্ডা জল এ বাথ সল্ট ফেলে দিন ,কিন্তু সেই জল মুখে ব্যবহার করবেন না,মুখে যে যার স্কিন অনুসারে ফেস ওয়াশ ব্যবহার করুন,তবে হারবাল সাবান  ফেস ওয়াশ ব্যবহার করে শ্রেয় .এরপর ভালো করে মুখ মুছে নিন তারপর গোলাপ জল লাগিয়ে রাখুন ৫ মিনিট.তারপর cleanser  দিয়ে মুখ আবার মুছে নিন (হারবাল প্রোডাক্ট/ দুধ ও মধু মিশিয়ে ব্যবহার করুন) আবার মুখ ধুয়ে নিন এরপর পাকা পেঁপে বাটা বা কাতাহলী কলা দিয়ে মুখ ৫ মিন্ট ম্যাসেজ করুন বা বা ভালো কোনো হারবাল ক্রিম দিয়ে গরম কালে মুখ ধুয়ে নিন এরপর আর শীত  কালে না ধুলেও চলবে তারপর আবার গোলাপ জল দিয়ে রাখুন ৫ মিনিট.অবশেষে টোনিং করুন শশা রস বেটে ফ্রিজে ঠান্ডা করে লাগান,বা হারবাল প্রোডাক্ট ব্যবহার করুন.প্রতিদিন এই কাজ টি সারুন আপনার স্কিনের জন্যে অন্য কিছু করতে হবে না.তারপর ঘুমাতে যাওয়ার আগে এক গ্লাস জল খান.এতে আপনি সুস্থ থাকবেন ও স্কিন ও ভালো থাকবে.

পড়তে থাকুন আমাদের ব্লগ পোস্ট গুলি  আর পেতে থাকুন ফ্রি টিপস -

ব্রোনোর সমস্যা কিভাবে দূর করা যায় ?


(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.) 

বুধবার, ১ মার্চ, ২০১৭

মুখের মধ্যে বিভিন্ন দাগ ছোপ কি ভাবে দূর করা যাবে ঘরোয়া পদ্ধতি!


বয়স কম হোক বা বেশি আজকাল  সবার ত্বক এ নানা সমস্যা দেখা যে বিশেষত মুখে ,বাইরে রোদ,ধুলোবালি যেমন ত্বকের ক্ষতি করে মানসিক চাপ ও ক্ষতি করে থাকে ,অনেকই  সময়ের অভাবে আমরা কিছু করতে পারিনা বা অনেকেরই হয়তো এ সমস্যা থেকে মুক্তি পাওয়ার তেমন কোনো ঘরোয়া পদ্ধতি জানা নেই ,আমরা তেমন কিছু পদ্ধতি জেনেনি -


১)বলিরেখার সমস্যা - যার কারণ চিন্তা ,রোদ ,ত্বকের অযত্ন,জলীয় পদার্থের অভাবে ত্বকের আদ্রতা কমে যায় এবং বলিরেখার সৃষ্টি হয়, তাই চিন্তা মুক্ত থাকা এক মাত্র উপায়ে, তাছাড়া রোদে যাওয়ার আগে সান্সক্রিম ব্যবহার,জল খাওয়া ছাতার ব্যবহার দরকার. মুখে বলি রেখা থাকলে রাতে নাইট ক্রিম দিয়ে হালকা হাতে সেই সব স্থানে ম্যাসাজ করুন.  
home made remedies for face
face pack


২) কালো দাগ ছোপ -মূল কারণ সানবার্ন ,ব্রণ-র .মেচেতা ইত্যাদি .এক চামচ মুসুরডাল বাটা ও এক চামচ টক দই মিশিয়ে মুখের কালো দাগ এ লাগালে ৪-৫ দিন কমতে থাকে ,ল্যাভেণ্ডার অয়েল সাথে বরফ মিশিয়ে ঘষলে কালো দাগ ওঠে,কর্পূর  ও দুধ মিশিয়ে লাগালে মুখে কালো দাগ দূর হয় , ব্রণ -র দাগ দূর করতে এক চামচ টক দই এর সাথে মুলোর রস মিশিয়ে ব্যবহার করুন ১৫ মিনিট. ধনেপাতা র রস এর সাথে কাঁচা হলুদ বাটা মিশিয়ে ব্যবহার করুন ৭-৮ মিনিট.
৩) তুলসী পাতা গরম জলে ফেললে ভাপ নিলে উপকার পাওয়া যায়.
৪) মেচেতার কালো দাগ দূর করতে পাকা পেঁপে লাগিয়ে রাখুন ১০ মিনিট,দারচিনির সাথে দুধ মিশিয়ে লাগান উপকার পাবেন অবশ্যই. ১ চামচ গাজর এর রস ১ চামচ মুলতানি মাটি, কঁ১ চামচ কামলা লেবুর রস,হাফ চামচ পাতিলেবুর রস একসাথে মিশিয়ে আধ ঘন্টা লাগিয়ে রাখুন তারপর ধুয়ে ফেলুন সপ্তাহে ৩ দিন.
৫) হাফ চামচ দুধের সর ও কাঁচা হলুদ বাটা একসাথে মিশিয়ে নিয়মিত ব্যবহার করুন মুখরে সমস্ত দাগ ছোপ অনেক মিলিয়ে যেতে বাধ্য. 

শীতে ত্বকের যত্ন কিভাবে নেবেন জানতে হলে আমাদের এই ব্লগ পোস্টটি পড়ুন - 

শীতকালে ত্বকের যত্ন কিভাবে নেবেন ?


(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.) 
  

মঙ্গলবার, ২৮ ফেব্রুয়ারি, ২০১৭

শীতকালে ত্বকের যত্ন কিভাবে নেবেন ?

 শীত রিতুর সমস্যাবলি -

১- শীত ঋতুর কনকনে ঠান্ডা আবহাওয়া ত্বকের পক্ষে খুবই ক্ষতিকারাক 
২-ঠান্ডা আবহাওয়া ত্বক কে শুষ্ক করে তোলে ,ত্বক কূল থেকে রুক্ষ হয়ে ওঠে ,মুখের তৈলাক্ত ভাব চলে যায় এবং চেহারা জৌলুসহীন হয়ে পরে,ত্বক ফাট তে থাকে.ত্বক বলতে শুধু মুখ তা না দেহের সমস্ত অংশ কে বোঝায়,ভালো থাকতে গেলে তাই ত্বকের যত্ন নেওয়া অনিবার্য.

ত্বক সাধারণত তিন প্রকার যথা -১) স্বাভাবিক ত্বক ২) তৈলাক্ত ত্বক ৩) শুষ্ক ত্বক

করণীয় - ১ শীতকালে সাবান এর ব্যবহার কম করা উচিত ,কারণ সাবান যে কোনো প্রকার ত্বক কে শুষ্ক করে তোলে 
২ খুব বেশি গরম জলে স্রান করা উচিত না এতে ত্বকের (শুস্ক ত্বক ) ত্বকের কোমলতা ও নমনীয়তা হারিয়ে যায় ত্বক রুক্ষ লাগে. 
৩-স্রান এর জলে অলিভ অয়েল বা বেবি অয়েল বা যে কোনো বডি অয়েল মিশিয়ে স্রান করলে ত্বক ভালো থাকে .
৪- তাছাড়া এই সময়ে ভালো ঘানি সরিষার তেল ব্যবহার করা যেতে পারে তাতে ত্বক ভালো থাকে ,
৫-নিয়মিত শান করুন এবং স্রান এর পরে বডি লোশন ব্যবহার করুন ,এমন  লোশন যেতে আলমন্ড অয়েল বা দুধের গুণাবলী রয়েছে..এছাড়া ত্বক কোমল রাখার একটি অন্য পদ্ধতি হলো -২;১ অনুপাতে গোলাপ জল ও গ্লিসারিন  মিশিয়ে স্রান এর আগে বা পরে ম্যাসেজ করলে শীত কালে ত্বকের রুক্ষতা দূর হয়ে যায়.

৬- শীত কালেও মুখে রোদে বেরোলে কালো ছোপ পরে,তা বলে আমরা ঘরে বসে থাকবো তা ও না ,তাই রোদে বেরোনোর আগে কোনো ভালো ব্র্যান্ড এ সান্সক্রিম ব্যবহার করুন ,র যাদের এসব এ সমস্যা আছে তারা বাড়িতে প্যাক বানিয়ে নিন সহজেই , শসা রস ও টমেটো রস ১;১  অনুপাতে (যে কোনো ত্বক) মিশিয়ে সপ্তাহে  ৪-৫ দিন ১০ মিনিট লাগিয়ে নরমাল জলে দেয় ধুয়ে ফেলুন ,১ মাসে কিছু পরিবর্তন পাবেনই. 
৭- এক চামচ ত্বক দই ও এক চামচ বেসন লাগিয়ে নিন সে ক্ষেত্রে যাদের ওয়ালী স্কিন তারা ২ -৩ দিন,বাকিদের ক্ষেত্রে ৪-৫ দিন. 
৮- একটি আপেল বেটে তার সাথে মধু মিশিয়ে এক চামচ ব্যবহার করতে পারেন. দিনের বেলা বাইরে বেরোতে হলে মুখে যে ক্লোড ক্রিম ই ব্যাবহার করুন তা অন্তত এক ঘন্টা আগে মুখে লাগিয়ে নিন...
৯ . শীতকালেও মুখে ব্রণ দেখা যায় সে ক্ষেত্রে কি করবেন -ছাতু ,নিমপাতা ,লেবুর রস মিশিয়ে মুখে ১০ মিন্ট রাখুন অথবা  কমলা লেবুর খোসা গুঁড়ো  ও মুলতানি মাটি মিশিয়ে লাগান ১০ মিনিট পর একবার গরম ও একবার ঠাডা জলের ঝাপ্টা দিয়ে ধুয়ে নিন,কর্পূর ভেজানো জলে ব্যবহার করুন., এইভাবে একটু নিজেকে সময়ে দিন দেখবেন আপনি সব দিক থেকে সুস্থ থাকবেন এছাড়াও যা করলে ত্বক ভালো থাকে তা হলো সারাদিনে প্রচুর জলে খান ,মরশুমি ফল খান প্রচুর মরশুমি শাক সবজি যেমন গাজার ,(ত্বক ভালো রাখতে অপরিহার্য),পালং শাক,প্রভৃতি. তাছাড়া মাসালাবিহীন খাবার খাবার অভ্যাস করুন.ভালো থাকববেন           

(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.)