Pimple problem লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Pimple problem লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

বৃহস্পতিবার, ২৪ মে, ২০১৮

ব্রণ এর দাগ থেকে কিভাবে মুক্তি পাবেন?

ব্রণ ত্বক থেকে চলে যাওয়ার পরেও তার ছাপ ছেড়ে যায় আমাদের ত্বকে যা ত্বককে  করে তোলে জৌলুসহীন ও অমসৃণ.
এগুলি থেকে মুক্তি পেতে কিছু ঘরোয়া উপকারী খুব সহজ  টোটকা তৈরী করে ব্যবহার করে নিন, নিম্ন্নলিখিত উপায়ে...

আমাদের এই ব্লগ পোস্ট টি ফলো করুন আর মুক্তি পান ব্রোনোর ছাপ থেকে ... ঘরোয়া টোটকা 

পদ্ধতি- ১)  

১ চামচ টক দই, ১ চামচ মুলোর রস একসাথে মিশিয়ে নিন ,এবার তুলো নিন এবং ওই রসের মধ্যে তুলো ভিজিয়ে  দাগের জায়গা গুলিতে ভালো করে লাগিয়ে দিন. এইভাবে ১৫ মিনিটস বসে থাকুন . তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন. সপ্তাহে ২-৩ দিন.করতে থাকুন এটি. এই পদ্ধতি আপনার ত্বক উজ্জ্বল এবং দাগ হীন করে তুলবে. 

পদ্ধতি- ২ )  
১ চামচ ধনেপাতার রস নেবেন, আর এক চামচ হলুদ নেবেন শুধু! এবার এই দুটি কে ভালো করে মিশিয়ে নিন. এবার এই মিশ্রণ টিকে ভালো করে গালের দাগ এর ওপর লাগান. ১৫ মিনিটের মতন রেখে দিন. তারপর ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন. সপ্তাহে ২-৩ দিন বার করতে পারেন তাহলে তাড়াতাড়ি উপকার পাবেন. 

পদ্ধতি- ৩ ) 
১/২ কাপ জলে ১ চামচ বা একটি কর্পূর ফেলে সেই জল তুলো দিয়ে  ব্রনোর দাগের উপর লাগিয়ে রাখুন ১৫ ওর ২০ মিনিট.  ,প্রথম ১ মাস রোজ বা সপ্তাহে ৪-৫ দিন ব্যবহার করুন. উপকার পাবেন. 
Remove acne problem

পদ্ধতি- ৪) 
বাড়িতে যদি তুলসী পাতা থেকে থাকে তাহলে তুলে নিন ১৫ অথবা ২০ টি তুলসীর পাতা. কিছু তা জল নিন একটা পাত্রে তারপর জলটি গরম করুন এবং তার মধ্যে তুলসী পাতা গুলো দিয়ে একটু ফুটিয়ে নিন. এবার ওই গরম জলের ভাপ টা মুখে নিন. সপ্তাহে ২-৩ বার করলেই অনেক উপকার পাবেন. 

পদ্ধতি- ৫) 
এটি একটি সহজ পদ্ধতি.  ১চামচ বেকিং সোডা ও ২ চামচ নারকেল তেল ভালো করে মিশিয়ে নিয়ে ,ব্রনোর দাগের উপর লাগিয়ে রাখুন ৫-৭ মিনিট তারপর জল দিয়ে ধুয়ে নিন,২-৩ দিন সপ্তাহে করুন, উপকার পাবেন.

পদ্ধতি- ৬)
একটি ডিম্ নিন. তার মধ্যে থেকে হলুদ অংশ বাদ দিয়ে দিন. এবার একটি পাত্রে ডিমের সাদা অংশ টা নিন আর তার সাথে  ২ চামচ লেবুর রস. এবার ওই মিশ্রণ টি ভালো করে মুখের ওপর লাগিয়ে রাখুন.  প্রতি সপ্তাহে ২ - ৩ বার করুন ব্রণ দাগ মিলিয়ে যাবে. 

পদ্ধতি- ৭)
২ চামচ দই আর ২ চামচ থেঁতো শশা ভালো করে মিশিয়ে নিন ৫ মিনিট মুখের উপর লাগিয়ে রাখুন.এতে ব্রনোর দাগ কমে আসে. সপ্তাহে ৩-৪ দিন করতে পারেন.

পড়তে থাকুন আমাদের ব্লগ পোস্ট গুলি  আর পেতে থাকুন ফ্রি টিপস -

(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.) 





 

মঙ্গলবার, ২১ মার্চ, ২০১৭

ব্রোনোর সমস্যা কিভাবে দূর করা যায় ?

সুন্দর মুখ বলতে বোঝায় দাগ ছোপ বিহীন ,পরিষ্কার ও উজ্জ্বল ত্বক কিন্তু সে ক্ষেত্রে আজকাল মুখে ব্রোনোর উৎপাত এ মুখ হয়ে ওঠে বিশ্রী. ব্রণ কম বয়স থেকে বেশি বয়স সকলের কাছেই একটি সমস্যা. বিভিন্ন কারণে এ ব্রণ হয়ে থাকে শরীরে হরমোন পরিবর্তনের জন্য ১৩-১৬ বছর বয়েসে খুব ব্রণ সমস্যা হয়ে ছেলে-মেয়ে উভয়েরই ,তাছাড়া তৈলাক্ত ত্বক ,নিয়মিত মুখের যত্ন না নেওয়া ইত্যাদি কারণে স্কিনে ফাঙ্গাস ইনফেকশন, পেট  পরিষ্কার না থাকলে, মাথার ত্বক পরিস্কার না থাকলে,কিন্তু সব কিছুর ই প্রতিকার আছে,এখানে যে প্রতিকার এর কথা দাওয়া হলো তা হারবাল এবং অত্যন্ত ভাবে কার্যকর.
Remedy for Acne
home made remedies for pimples


১ -ছাতু,নিমপাতা,লেবুর রস,মিশিয়ে ১০-টো মিনিট লাগিয়ে ধুয়ে ফেলুন,১ মাসে অন্তত ১২ দিন.
২- ১ চামচ নিমপাতা রস,২ চামচ মধু,১/২ ক্যালমোচ হলুদ বাটা ,১ চামচ বেসন মিশিয়ে লাগালে ব্রণ কমে. 
৩- জায়ফল বেটে ব্রণ তে লাগান উপকার নিশ্চিত.
৪- সাদা চাসন্দান ও গোলাপ জল মিশিয়ে প্রতি রাতে লাগান বা ২-৩ দিন.
৫- কর্পূর ভেজানো জল দেহের অন্য কোনো স্থানে ব্রণ হলে লাগান.
৬- নিমপাতা,চন্দন.হলুদ বাটা মিশিয়ে লাগান,৩-৪ দিন  
৭- কালো সর্ষে,সাদা ধুনো,লোধ ছাল ১ চামচ করে সব কোটি নিয়ে ভালো করে ধুয়ে বেটে নিয়ে মুখে লাগালে ব্রণ কমবে.

পড়তে থাকুন আমাদের ব্লগ পোস্ট গুলি  আর পেতে থাকুন ফ্রি টিপস -

চুল পড়া কি ভাবে কমানো যাবে ?


(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.)