Beauty tips on summer লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান
Beauty tips on summer লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শুক্রবার, ৩০ এপ্রিল, ২০২১

জেনে নিন ডাবের জল আমাদের শরীরের জন্য কতটা উপকারী

 ডাবের জল যে আমাদের শরীরের জন্য উপকারী এটা মোটামুটি সবারই জানা। কিন্তু ডাবের জল ঠিক কতটা উপকারী বা  ঠিক কী কী উপকার ডাবের জল খেলে আপনি পাবেন, এবং কেন তা কি জানা আছে? আসুন জেনে নেওয়া যাক ডাবের জলের আশ্চর্য সব উপকারিতা...




১.ডাবের জলে এন্টিব্যাক্টেরিয়াল প্রপার্টিস থাকে তাই ডাবের জল মুখে লাগালে ত্বক শুষ্কতার হাত থেকে রক্ষা পেয়ে আর্দ্রতায় পরিপূর্ণ হয়।

২. ডাবের জল শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে হাটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।

৩. ডাবের জলে থাকা অ্যামাইনো অ্যাসিড ও ডায়াটারি ফাইবার ইনসুলিনের কর্ম ক্ষমতা বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবেই ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসে।

৪. নিয়মিত ডাবের জল খেলে শরীরের অতিরিক্ত ক্লোরিন, পটাশিয়াম ও সাইট্রেট বেরিয়ে যায় এবং কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়।

৫. ডাবের জলে থাকা বায়ো- এক্টিভ এনজাইম, যা হজমে সাহায্য করে এবং শরীরের সঠিক ভাবে মেটাবলিজম হতে সাহায্য করে।

৬. ডাবের জলে থাকে প্রচুর পরিমাণ ইলেকট্রোলাইটস, তাই নিয়মিত এটি খেলে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে না।

৭. কচি ডাবের জল শরীরের মেদ ঝরিয়ে দেহের ওজন কমাতে সাহায্য করে..

▪︎ডাবের জলের গুণাবলী বলে শেষ করা যাবে না। শুধু স্বাদে নয় গুণেও ভরপুর এই মিষ্টি পানীয়। ডাবের জল খেলে আপনি থাকবেন সুস্থ এবং ঝরঝরে। তাই এই গরমে চুটিয়ে ডাবের জল খান এবং শরীরকে সুস্থ ও  তারজাটা রাখুন।

(Note - This is informative article, before apply you can consult with the beauty expert or doctor and then apply. if any type of problem arise after using above remedies, we will be not responsible)


শুক্রবার, ২৬ মে, ২০১৭

গরম কালে কি ভাবে শরীর ঠান্ডা রাখবেন ?

গ্রীষ্মের প্রচন্ড দাবদাহ থেকে শরীর কে সুস্থ ও ঠান্ডা রাখতে হলে এই বিষয়েগুলিতে নজর দিন -

১)এই গরমে সব সময় ব্যবহার করুন সুতির ফুল হাতা জামা-কাপড় এবং যারা স্কুটি ,সাইকেল প্রভৃতি নিয়মিত ব্যবহার করেন স্কুল,কলেজ,অফিস ইত্যাদি স্থানে  যাওয়ার জন্যে তারা ভালো করে মুখ ঢেকে নিন এবং ফুল হাত জামা কাপড় পড়ুন ও শান-গ্লাস পড়ুন..তাছাড়া বাড়ির বাইরে বেরোলে কেউ ছাতাটি ভুলবেন না.

২)খাওয়া-দাওয়া -এই সময়ে বাড়ির রান্না হোক একটু হালকা ,প্রতিদিন বাড়ির মেনু তে রাখুন একটু তেঁতো,টক ডাল ,সালাদ শাক-সবজি মূলত লাউ,ঝিঙে পেঁপে ..রাতে অথবা দুপুরে একটু টক দই.,এমন ফল খান যাতে রয়েছে জল যেমন -তরমুজ,ফ্রুটি,শশা,তাছাড়া পাকা পেঁপে ,আঙ্গুর,মুসাম্বি   এবং প্রতিদিন খান একটি করে কাঁঠালি কলা যা আপনার পেট পরিষ্কার রাখবে এবং দৈহিক শক্তি ও বজায় রাখবে.

৩)কমপক্ষে ২-৩ লিটার জল খান,তাতে নুন-চিনি মিশিয়ে খান এবং রোদে বেরোনোর আগে তাতে মিশিয়ে নিন একটু লেবু..ডাবের জল খুব উপকারী এই সময়ে.
Summer Tips
Summer Tips


৪)ভালো করে ঠান্ডা জলে শ্নান করুন ,তবে অনেকেই দেখা যায় স্নান করছেন ২-৩ বার  বা তার ও বেশি ,এতে অনেক সময়ে সর্দি-কাশি ও হয়ে যায় তাই স্নান না করে একটু ঠান্ডা জলে তোয়ালে ভিজিয়ে গা মুছে নিন..

৫)সকালে উঠে মেথি ভেজানো জল বা মৌরি-মিছরির জল খান.

৬)সূর্য মাথার উপর ওঠার আগে একটু ভোর ভোর হেটে নিন.হালকা যোগা ও প্রাণায়াম করুন,এই সময়ে শীতলী প্রাণায়াম  করুন শরীর ও মন দুই শান্ত থাকবে.তাছাড়া ঠান্ডা জল বা অন্যান্য পানিও থেকে দূরে থাকুন ,রাস্তার কাটা ফল,বিভিন্ন শরবত বা তেল জাতীয় ভাজা খাবার থেকে দূরে থাকুন,ধূমপান/মদ্যপান থেকে বিরত থাকুন, কখনই বাইরে থেকে ফিরেই স্নান করবেন না একটু বসে  ঘাম শুকিয়ে নিন সঠিক সময়ে ঘুম ও দুশ্চিন্তা মুক্ত থাকুন ,মাথা ঠান্ডা রাখুন চিৎকার -চেঁচামেচি কম করুন,কারণ এগুলো আমাদের দেহ ও  মস্তিস্ক কে উত্তেজিত  করে তোলে ফলে অনেক সময়ে বড় বিপদ ঘটে,.বাচ্ছাদের বিকেলে একটু খেলতে যেতেদিন এতে ঘাম হবে হোক চিন্তা নেই,খেলে ফিরে আসলেই জল দেবেন না অন্তত আধ ঘন্টা পর জল বা অন্যান কোনো পানিও দিন তবে তা কখনই ঠান্ডা জাতীয়  কিছু না.এই ভাবে গরম এ নিজেকে ও পরিবারের লোকজন কে সুস্থ ও ভালো রাখুন.

পড়তে থাকুন আমাদের ব্লগ পোস্ট গুলি  আর পেতে থাকুন ফ্রি টিপস -

ঘামাচির হাত থেকে মুক্তির উপায়ে


(Note - This is just a common information we will provide in this blog. plz check and concern doctor before use these home remedies in your skin.)