ডাবের জল যে আমাদের শরীরের জন্য উপকারী এটা মোটামুটি সবারই জানা। কিন্তু ডাবের জল ঠিক কতটা উপকারী বা ঠিক কী কী উপকার ডাবের জল খেলে আপনি পাবেন, এবং কেন তা কি জানা আছে? আসুন জেনে নেওয়া যাক ডাবের জলের আশ্চর্য সব উপকারিতা...
১.ডাবের জলে এন্টিব্যাক্টেরিয়াল প্রপার্টিস থাকে তাই ডাবের জল মুখে লাগালে ত্বক শুষ্কতার হাত থেকে রক্ষা পেয়ে আর্দ্রতায় পরিপূর্ণ হয়।
২. ডাবের জল শরীরের খারাপ কোলেস্টেরল কমিয়ে হাটের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে।
৩. ডাবের জলে থাকা অ্যামাইনো অ্যাসিড ও ডায়াটারি ফাইবার ইনসুলিনের কর্ম ক্ষমতা বাড়িয়ে দেয় ফলে স্বাভাবিকভাবেই ব্লাড সুগার নিয়ন্ত্রণে চলে আসে।
৪. নিয়মিত ডাবের জল খেলে শরীরের অতিরিক্ত ক্লোরিন, পটাশিয়াম ও সাইট্রেট বেরিয়ে যায় এবং কিডনিতে স্টোন হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়।
৫. ডাবের জলে থাকা বায়ো- এক্টিভ এনজাইম, যা হজমে সাহায্য করে এবং শরীরের সঠিক ভাবে মেটাবলিজম হতে সাহায্য করে।
৬. ডাবের জলে থাকে প্রচুর পরিমাণ ইলেকট্রোলাইটস, তাই নিয়মিত এটি খেলে ডিহাইড্রেশন হওয়ার সম্ভাবনা থাকে না।
৭. কচি ডাবের জল শরীরের মেদ ঝরিয়ে দেহের ওজন কমাতে সাহায্য করে..
▪︎ডাবের জলের গুণাবলী বলে শেষ করা যাবে না। শুধু স্বাদে নয় গুণেও ভরপুর এই মিষ্টি পানীয়। ডাবের জল খেলে আপনি থাকবেন সুস্থ এবং ঝরঝরে। তাই এই গরমে চুটিয়ে ডাবের জল খান এবং শরীরকে সুস্থ ও তারজাটা রাখুন।
(Note - This is informative article, before apply you can consult with the beauty expert or doctor and then apply. if any type of problem arise after using above remedies, we will be not responsible)

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন